
রাজধানী থেকে নব্য জেএমবি’র চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সোমবার (৪ নভেম্বর) ভোরে রমনা স্টার গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিটিটিসি।
গ্রেপ্তারকৃতরা হলেন- আরিফ মোল্লা (২৮), মো. ইলিয়াস হোসেন ওরফে মিঠু (২৮), মো. ফরহাদ আলী ওরফে ফুয়াদ (৩১) ও মুনতাসিম বিল্লাহ ওরফে সাব্বির (২১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে রমনা থানায় মামলা করা হয়েছে। আজ তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
এসএস




