
বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ বৃহস্পতিবার। আকাশ মেঘাচ্ছন্ন না থাকলে বাংলাদেশ থেকেই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে সম্পন্ন হবে সূর্যগ্রহণ। সকাল ১০টা ২৮ মিনিটে সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায়ে থাকবে। এরপর দুপুর ১২ টা ৬ মিনিটে তা শেষ হবে।
বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি শুরু হবে সকাল সাড়ে আটটায়। তবে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ৯ টা ৩৬ মিনিটে। এ সময় চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলবে।
আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে ক্যাম্পের আয়োজন করেছে। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে জাদুঘরের ছাদে দুইটি করোনাডো সোলার টেলিস্কোপ দিয়ে আংশিক সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা থাকবে। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় ‘রিং অব ফায়ার’ দেখা যাবে।
এসএস




