
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে আরও তিনটি ককটেল।
আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। সরকার আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিকে বিতর্কিত ও বিএনপির ওপর দোষ চাপানোর জন্য এসব করছে।
এ বিষয়ে মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে এসে কেউ এখানে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা এখন সিসিটিভি ফুটেজ দেখবো। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।
এসএস




