মনোনয়নপত্র দাখিলের সময় পাঁচজনের বেশি কর্মী আসলে ছয় মাসের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানালেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে তিনি আরও জানান, নির্বাচনী পরিবেশ ও অনিয়ম প্রতিরোধে মঙ্গলবার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী মেয়র আতিকুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র নিয়েছেন তার নির্বাচনী উপদেষ্টা বিশ্বাস লুৎফুর রহমান।
এছাড়া উত্তর সিটি করপোরেশনে এখন পর্যন্ত নয়জন মেয়র প্রার্থী, ৮০৫ সাধারণ কাউন্সিলর পদে ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭৬ জন মনোনয়নপত্র নিয়েছেন।
এসএস




