
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বাবা আনোয়ার হোসেন মারা গেছেন।
সোমবার (১ জুন) গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এসজে




