ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বনের আদলে শহর

আরটিভি অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৩২ এএম

চীন বিশ্বের প্রথম দেশ হিসেবে ফরেস্ট সিটি বানাতে যাচ্ছে। কী ব্যাপারটা ধরতে পারছেন না? সবুজ শহরের নাম আমরা সবাই শুনেছি। কিন্তু ফরেস্ট সিটি? সেটা আবার কী?

ফরেস্ট সিটি হচ্ছে এমন একটি শহর যার প্রত্যেকটি ভবনের কোনায় কোনায় গাছপালা লতাগুল্ম দিয়ে ভরা থাকবে। খবর ডেইলি মেইলের।

চীনের লিউঝু নামক এই শহরটি ৩০ হাজার মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। ২০২০ সালে শহরটির নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গেছে। বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশ দূষণ বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

দক্ষিণ চীনের গুয়াংশির পাহাড়ি অঞ্চলে লিউঝু নামক এলাকায় এই শহরটি নির্মাণ করা হবে। লিউঝিয়াং নদীর পাশে ১৭৫ হেক্টর জায়গার এই শহরটি গড়ে তোলা হবে। আর শহরে প্রবেশ করার জন্য দ্রুতগতির ট্রেন ও ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা থাকবে।

জিওথারমাল এনার্জি ও সোলার প্যানেলের মাধ্যমে প্রতিটি বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: দূষিত বায়ুর তালিকায় বাংলাদেশ দ্বিতীয়!
--------------------------------------------------------

এই প্রজেক্টটির অর্থায়নে আছে লিউঝু মিউনিসিপ্যালিটি আরবান প্ল্যানিং। আর এটির নকশা করেছে বিশ্বখ্যাত ইতালিয়ান স্থাপত্য প্রতিষ্ঠান স্টেফানি বোয়েরি।

স্থাপত্য প্রতিষ্ঠানটি জানায়, শহরে আবাসিক, বাণিজ্যিক ও বিনোদন কেন্দ্রসহ দুইটি বিদ্যালয় ও একটি হাসপাতাল নির্মাণ করা হবে। তারা বলছে, শহরে মোট ৪০ হাজার গাছপালা থাকবে। আর ভবনগুলোর ভেতর ১০০ প্রজাতির ১০ লাখ গুল্মজাতীয় গাছ থাকবে। ফলে ওই এলাকায় বাতাসের ঘনত্ব বেড়ে যাওয়া ছাড়াও শব্দদূষনরোধী প্রাচীর বা নয়েজ ব্যারিয়ার তৈরি হবে। একইসঙ্গে নানা প্রজাতির পশুপাখি ও পোকামাকড়ের থাকার জায়গা নিশ্চিত করার মাধ্যমে এলাকাটির জীববৈচিত্র্য বজায় রাখার ব্যবস্থা করা হবে।

এছাড়া এসব গাছপালা বছরে প্রায় ১০ হাজার টন কার্বন ডাই অক্সাইড শোষণ করবে। আর ৯শ’ টনের মতো অক্সিজেন উৎপাদন করবে।

আরও পড়ুন:

কেএইচ/এ/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে আজ সোমবার সকালে তাপমাত্রা ছিল ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত এটাই চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া গত কয়েকদিন ধরে সারা দেশে বিশেষ করে উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ বইছে, গত শুক্রবার থেকে শৈত্যপ্রবাহ কোথাও কোথাও তীব্র আকার ধারণ করে। সারাদেশের মতো ঢাকাতেও জেঁকে বসেছে শীত। শীত শুরু হওয়ার পর থেকে তীব্রতা খুব একটা না থাকলেও এখন বেশ শীত পড়ছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ‘এবছর তাপমাত্রা ৫ দশমিক ১ ডিগ্রির নিতে নামেনি। এটাই এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত তাপমাত্রা এর নিচে নামার কোনও সম্ভাবনা দেখছি না। আগামী ৩-৪ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে তারপর শৈত্যপ্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে। আজ সোমবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, একদিন আগে তা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি ও তাপমাত্রা ৮ ডিগ্রির চেয়ে বেশি থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পঞ্চগড় জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, নওগাঁ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং বরিশাল অঞ্চলসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু কিছু জায়গায় অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পি
আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
রাজশাহীতে বইছে শৈত্যপ্রবাহ
রাজশাহীতে বইছে তীব্র শৈত্যপ্রবাহ।শনিবার সকাল নয়টা পর্যন্ত রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। দিনভর বয়ে যাওয়া হিমেল হাওয়ায় মানুষ অনেকটাই কাবু। সন্ধ্যার পর বাজার ফাঁকা হয়ে যায়। রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, গতকাল শুক্রবার দেশের এবং মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়। সারাদিনই হিমেল হাওয়া বইতে থাকে। আকাশ ছিল মেঘমুক্ত পরিষ্কার। তাপমাত্রা আরও কমতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, এর আগের দিন রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছয় দশমিক সাত ডিগ্রি এবং বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।   আরও পড়ুন : নৌকার প্রচারণার সাত মোটরসাইকেল পোড়ালো বিএনপি কর্মীরা ভারতে যৌন নির্যাতনকারী নাবালক হলেও মৃত্যুদণ্ড জেবি
রাজশাহীতে বইছে শৈত্যপ্রবাহ
দীর্ঘতম রাত আজ, ক্ষুদ্রতম দিন শনিবার
বছরের দীর্ঘতম রাত আজ। বছরের ক্ষুদ্রতম দিন হবে আগামীকাল শনিবার। উত্তর গোলার্ধের দেশগুলোতে এ ঘটনা ঘটবে। কিন্তু বিপরীত অবস্থা থাকবে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে। সেখানে একই সময় হবে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত। ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিন হয়ে থাকে। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায়। দীর্ঘতম রাত অথবা ক্ষুদ্রতম দিনকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে ২১ জুন তারিখে উত্তর গোলার্ধে আমরা পাই দীর্ঘতম দিন আর ক্ষুদ্রতম রাত। সূর্য এ সময় কর্কটক্রান্তি বৃত্তে অবস্থান করে। ক্রান্তি বৃত্তে সূর্যের এই প্রান্তিক অবস্থান বিন্দুকে বলা হয় উত্তর অয়নায়ন। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা। এর পর থেকে দিন ছোট হতে থাকে আর রাত বড় হতে থাকে। অবশেষে ২৩ সেপ্টেম্বর সূর্য আবার অবস্থান নেয় বিষুব বৃত্তের বিন্দুতে, যেখানে ক্রান্তিবৃত্ত ও বিষুববৃত্ত পরস্পরকে ছেদ করেছে। একে বলা হয় জলবিষুব বিন্দু। এই দিন পুনরায় পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়ে থাকে। আবার এর পর থেকেই উত্তর গোলার্ধে ক্রমশ রাত বড় হতে হতে সূর্য পৌঁছে যায় ক্রান্তি বৃত্তের দক্ষিণ অয়নায়ন বিন্দুতে। এভাবে ২১ ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে হয় দীর্ঘতম রজনী আর ক্ষুদ্রতম দিবস। এ সময় সূর্য মকর বৃত্তে অবস্থান করে থাকে। আরএস/পি
দীর্ঘতম রাত আজ, ক্ষুদ্রতম দিন শনিবার
আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর তার ওয়েবসাইটে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে এমন তথ্য জানিয়েছে। পূবার্ভাসে আরও বলা হয়েছে, আন্দামান সাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় 'ফেথাই' উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দূর্বল হয়ে ক্রমান্বয়ে গভীর নিম্নচাপ, নিম্নচাপ, সুস্পষ্ট লঘুচাপ এবং সর্বশেষে লঘুচাপে পরিণত হয়। বর্তমানে এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় রাতে সারাদেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পাশাপাশি দিনে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আজ সকালে ঢাকায় আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। বিকেলে ছিল ৯০ শতাংশ।  আবহাওয়া অফিস আরও বলছে, ২০ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত ও এরপর শৈত্যপ্রবাহের সম্ভবনা রয়েছে। আজ দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৫১ মিলিমিটার। এমসি/এমকে
আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কবার্তা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ জন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়- দক্ষিণ বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৭০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। মোঃ ওমর ফারুক আরও জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। পি
নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কবার্তা
আরও পড়ুন
ইউএনডিপি-ওয়ালটন চুক্তি: পরিবেশবান্ধব ফ্রিজ তৈরি করছে ওয়ালটন
খবর নিয়েছি, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে: আইজিপি
উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: সিইসি
বন্ধুত্বের অন্যরকম নজির স্থাপন করলো কুকুর