ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তিতলি’

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ০৭:৫৮ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। মঙ্গলবার বিকেলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপ নেয়। ঘূর্ণিঝড়টিকে ‘তিতলি’ নামে অবিহিত করা হয়েছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে ১১ অক্টোবর মধ্যরাতে আঘাত হানতে পারে বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে আজ ভোর থেকে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। এতে চট্টগ্রামসহ সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘তিতলি’ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

নিম্নচাপের প্রভাবে সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩৮ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি কিছুটা উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তাই সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আরসি/এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে আজ সোমবার সকালে তাপমাত্রা ছিল ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত এটাই চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া গত কয়েকদিন ধরে সারা দেশে বিশেষ করে উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ বইছে, গত শুক্রবার থেকে শৈত্যপ্রবাহ কোথাও কোথাও তীব্র আকার ধারণ করে। সারাদেশের মতো ঢাকাতেও জেঁকে বসেছে শীত। শীত শুরু হওয়ার পর থেকে তীব্রতা খুব একটা না থাকলেও এখন বেশ শীত পড়ছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ‘এবছর তাপমাত্রা ৫ দশমিক ১ ডিগ্রির নিতে নামেনি। এটাই এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত তাপমাত্রা এর নিচে নামার কোনও সম্ভাবনা দেখছি না। আগামী ৩-৪ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে তারপর শৈত্যপ্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে। আজ সোমবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, একদিন আগে তা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি ও তাপমাত্রা ৮ ডিগ্রির চেয়ে বেশি থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পঞ্চগড় জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, নওগাঁ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং বরিশাল অঞ্চলসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু কিছু জায়গায় অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পি
আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
রাজশাহীতে বইছে শৈত্যপ্রবাহ
রাজশাহীতে বইছে তীব্র শৈত্যপ্রবাহ।শনিবার সকাল নয়টা পর্যন্ত রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। দিনভর বয়ে যাওয়া হিমেল হাওয়ায় মানুষ অনেকটাই কাবু। সন্ধ্যার পর বাজার ফাঁকা হয়ে যায়। রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, গতকাল শুক্রবার দেশের এবং মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়। সারাদিনই হিমেল হাওয়া বইতে থাকে। আকাশ ছিল মেঘমুক্ত পরিষ্কার। তাপমাত্রা আরও কমতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, এর আগের দিন রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছয় দশমিক সাত ডিগ্রি এবং বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।   আরও পড়ুন : নৌকার প্রচারণার সাত মোটরসাইকেল পোড়ালো বিএনপি কর্মীরা ভারতে যৌন নির্যাতনকারী নাবালক হলেও মৃত্যুদণ্ড জেবি
রাজশাহীতে বইছে শৈত্যপ্রবাহ
দীর্ঘতম রাত আজ, ক্ষুদ্রতম দিন শনিবার
বছরের দীর্ঘতম রাত আজ। বছরের ক্ষুদ্রতম দিন হবে আগামীকাল শনিবার। উত্তর গোলার্ধের দেশগুলোতে এ ঘটনা ঘটবে। কিন্তু বিপরীত অবস্থা থাকবে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে। সেখানে একই সময় হবে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত। ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিন হয়ে থাকে। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায়। দীর্ঘতম রাত অথবা ক্ষুদ্রতম দিনকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে ২১ জুন তারিখে উত্তর গোলার্ধে আমরা পাই দীর্ঘতম দিন আর ক্ষুদ্রতম রাত। সূর্য এ সময় কর্কটক্রান্তি বৃত্তে অবস্থান করে। ক্রান্তি বৃত্তে সূর্যের এই প্রান্তিক অবস্থান বিন্দুকে বলা হয় উত্তর অয়নায়ন। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা। এর পর থেকে দিন ছোট হতে থাকে আর রাত বড় হতে থাকে। অবশেষে ২৩ সেপ্টেম্বর সূর্য আবার অবস্থান নেয় বিষুব বৃত্তের বিন্দুতে, যেখানে ক্রান্তিবৃত্ত ও বিষুববৃত্ত পরস্পরকে ছেদ করেছে। একে বলা হয় জলবিষুব বিন্দু। এই দিন পুনরায় পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়ে থাকে। আবার এর পর থেকেই উত্তর গোলার্ধে ক্রমশ রাত বড় হতে হতে সূর্য পৌঁছে যায় ক্রান্তি বৃত্তের দক্ষিণ অয়নায়ন বিন্দুতে। এভাবে ২১ ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে হয় দীর্ঘতম রজনী আর ক্ষুদ্রতম দিবস। এ সময় সূর্য মকর বৃত্তে অবস্থান করে থাকে। আরএস/পি
দীর্ঘতম রাত আজ, ক্ষুদ্রতম দিন শনিবার
আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর তার ওয়েবসাইটে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে এমন তথ্য জানিয়েছে। পূবার্ভাসে আরও বলা হয়েছে, আন্দামান সাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় 'ফেথাই' উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দূর্বল হয়ে ক্রমান্বয়ে গভীর নিম্নচাপ, নিম্নচাপ, সুস্পষ্ট লঘুচাপ এবং সর্বশেষে লঘুচাপে পরিণত হয়। বর্তমানে এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় রাতে সারাদেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পাশাপাশি দিনে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আজ সকালে ঢাকায় আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। বিকেলে ছিল ৯০ শতাংশ।  আবহাওয়া অফিস আরও বলছে, ২০ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত ও এরপর শৈত্যপ্রবাহের সম্ভবনা রয়েছে। আজ দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৫১ মিলিমিটার। এমসি/এমকে
আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কবার্তা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ জন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়- দক্ষিণ বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৭০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। মোঃ ওমর ফারুক আরও জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। পি
নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কবার্তা
আরও পড়ুন
আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
জেঁকে বসছে শীত, আরও বাড়বে
ঘূর্ণিঝড় ফেথাই বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা নেই
নিম্নচাপ রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে, ২ নম্বর সতর্কতা