ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নূরুল হাসান খান মারা গেছেন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম
সাংবাদিক নূরুল হাসান খান। ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক নূরুল হাসান খান আর নেই।

রোববার (১৬ আগস্ট) বিকেলে ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নূরুল হাসান খানের ভাগ্নে সাংবাদিক মাসুদ করিম জানিয়েছেন, নুরুল হাসান খানের নামাজে জানাজা বাদ এশা মিরপুর ২ নম্বর মার্কেট মসজিদে অনুষ্ঠিত হবে। পরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন নূরুল হাসান খান। এর আগে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কানাডার অন্টারিওর লেকরিজ হেলথ হাসপাতালেও চিকিৎসা নেন।

নূরুল হাসান খানের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া এবং ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

নেত্রকোণায় জন্মগ্রহণ করা নূরুল হাসান খান দৈনিক দিনকাল পত্রিকার চিফ রিপোর্টারের দায়িত্ব পালন ছাড়াও দীর্ঘ পেশাগত জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করেছেন।

সাংবাদিক নূরুল হাসান খান জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) সাথে যুক্ত ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সময় দেশের গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে পেশাগত দায়িত্ব পালন করেছেন নূরুল হাসান খান। ২০২১ সালে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে দুই হাজার ৫৮২ সাংবাদিকের দেওয়া যৌথ বিবৃতিতেও তার নাম ছিল।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আরটিভির নোয়াখালী জেলার সাবেক প্রতিনিধি মনির হোসেন বাবু (পিতা- আব্দুর রব মিয়া, জাতীয় পরিচয়পত্র নম্বর- ৭৫২০৭০৪৪৮৩২৫৭, ঠিকানা- সোহেল স্টোর, দক্ষিণ হাজীপুর, ব্যাংক রোড, চৌমুহনী, নোয়াখালী)-কে গত ৮ মার্চ ২০২৬ তারিখ থেকে চাকরিচ্যুত করা হয়েছে।
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (৫ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
রোববার (৪ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (৩ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্বশীল একাধিক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। লন্ডনে তার মৃত্যুর কারণ, বয়স এবং শেষ সময়ের অন্যান্য বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে তিনি বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নেন তিনি। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকতা করেছেন তিনি। ২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ খালিদী। ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। ২০১৭ সালের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষ্যে এ সম্মাননা দেওয়া হয়।  ২০০৬ সালে তার নেতৃত্বে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে।  আরটিভি/এমএ
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
আরও পড়ুন
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজা’র নিন্দা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের