ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আরটিভির নামে ভুয়া ফেসবুক পেজ থেকে সাবধান

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৬:২৭ পিএম

বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি এবং জনপ্রিয় নিউজপোর্টাল আরটিভি অনলাইনের ভুয়া ফেসবুক পেজ পাওয়া গেছে। এই পেইজগুলোতে আরটিভি এবং আরটিভি অনলাইনের লগো ব্যবহার করে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও সংবাদ প্রচার করছে। এ বিষয়ে রাজধানীর তেজগাঁও থানায় সোমবার দুপুরে জিডি করেছে প্রতিষ্ঠানটি। জিডি নম্বর-১১৭১। তারিখ ২৪/১২/২০১৮।

জিডিতে উল্লেখ করা হয়, কিছু দুস্কৃতিকারী ভুয়া ফেসবুক পেজ খুলে সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে ভুয়া তথ্য ও সংবাদ পরিবেশন করছে। এসব সংবাদ আরটিভির প্রকাশিত বা মুদ্রিত নয়। এতে বিভ্রান্তির সৃষ্টি য়ে দেশ ও রাষ্ট্রের বড় রকমের ক্ষতির শঙ্কার রয়েছে।

জিডিতে আরও বলা হয়, আরটিভি ও আরটিভি অনলাইনের ৭টি ভেরিফায়েডসহ মোট ১৪টি ফেসবুক পেজ রয়েছে। এই পেজগুলো ছাড়া অন্য পেজ আমাদের নয়।

আরটিভির ৭টি ভেরিফায়েড পেজ হলো

Rtv https://www.facebook.com/rtvonline
Rtv International https://www.facebook.com/RtvInternational
Rtv Sports https://www.facebook.com/rtvsports
Rtv Business https://www.facebook.com/RtvBusiness
Rtv Politics https://www.facebook.com/RtvPolitics
Rtv Entertainment https://www.facebook.com/rtventertainments
Rtv Music https://www.facebook.com/RtvMusic.tv

এছাড়াও আরটিভির ৭টি নন ভেরিফায়েড আছে। এগুলো হলো

Rtv Drama https://www.facebook.com/rtvdrama.bd/
Rtv Movies https://www.facebook.com/rtvmovies/
Rtv Lifestyle https://www.facebook.com/RtvLifestyles/
Rtv News https://www.facebook.com/rtvnews247/
Rtv Jobs https://www.facebook.com/rtvjobs/
Rtv Plus https://www.facebook.com/RtvPlus.tv
Rtv Tech News https://www.facebook.com/Rtv-Tech-News-167118387553504/

জিডিতে বলা হয়, ভুয়া ফেসবুক পেজ খুলে কোনো মিথ্যা সংবাদ বা উস্কানিমূলক তথ্য বা খবর পরিবেশন করলে , দেশের স্বার্থ ক্ষুণ্ন করার চেষ্টা করলে আরটিভি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

এ বিষয়ে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান জানান, আরটিভির এবং আরটিভি অনলাইনের লগো ব্যবহার করে ভুয়া পেজ থেকে কোনও সংবাদ বা তথ্য দেখলে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন। এর জন্য বেঙ্গল মিডিয়া করপোরেশন কর্তৃপক্ষও কোনওভাবে দায়ী নয় বলেও উল্লেখ করেন তিনি।

১৪ বছরে পা দিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে, দর্শকদের নানা প্রত্যাশা পূরণের চেষ্টায় প্রতি মুহূর্তে এগিয়ে চলেছে আরটিভি।

আরটিভি অনলাইন ২০১৬ সালের আগষ্ট মাস থেকে যাত্রা শুরু করে। এক কোটি ১৪ লাখ ৫৪ হাজার পাঠকের প্রিয় নিউজপোর্টাল এটি।

আরসি/এসজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনে থাকবেন ৫৬ বিদেশি সাংবাদিক, ১৮৮ পর্যবেক্ষক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিউজ কাভারেজের জন্য আসছেন বিশ্বের বিভিন্ন দেশের ৫৬ জন সাংবাদিক। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন নয়টি আন্তর্জাতিক সংস্থা ও ১২টি বিদেশি মিশনের ১৮৮ জন বিদেশি পর্যবেক্ষক। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব সংস্থার পর্যবেক্ষক থাকবে সেগুলো হলো- ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, ওআইসি, ফোরাম অব ইলেকশন কমিশন ম্যানেজমেন্ট অব সাউথ এশিয়া (ফেমবোসা), ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস), ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, দিপেন্দ্র কান্ডাল ইনেশিয়েটিভ ও সার্ক  হিউম্যান রাইটস ফাউন্ডেশন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, আয়ারল্যান্ড, জাপান, ফ্রান্স, জার্মানি, কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্ক মিশনের প্রতিনিধিরা পর্যবেক্ষণের জন্য অ্যাক্রিডেটশন করেছেন। বিভিন্ন দেশ থেকেও প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে আসছেন। এসব দেশের মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, ভুটান, কানাডা, ভারত, যুক্তরাষ্ট্র, সামোয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, নাইজেরিয়া, নেপাল, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, ফিলিপাইন প্রভৃতি। নির্বাচন পর্যবেক্ষণ ও কাভার করতে আসা বিশ্বের বিভিন্ন দেশের ৫৬ সাংবাদিকদের মধ্যে অনেকেই ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন। এছাড়া ১১৮টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার ২৫ হাজারেরও বেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।  আগামী রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পি
নির্বাচনে থাকবেন ৫৬ বিদেশি সাংবাদিক, ১৮৮ পর্যবেক্ষক
মোটরসাইকেলে নিষেধাজ্ঞা বাতিল চান সাংবাদিকরা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আপত্তি করে সাংবাদিকরা জানিয়েছে, এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব বিঘ্নিত ও ব্যাহত হবে। নির্বাচনে একটা নির্দিষ্ট সময় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও নির্বাচন কমিশনের বিশেষ স্টিকারে সেই সব যানবাহন চলাচল করা যায়। কিন্তু এইবার প্রথম মোটরসাইকেলের উপর বিশেষ নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। রোববার (২৩ ডিসেম্বর) নির্বাচন সংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এমন শঙ্কা প্রকাশ করেছে। একইসঙ্গে সংগঠনটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে এমন সিদ্ধান্ত বাতিলের জন্য লিখিত দাবি জানিয়েছে। সিইসির কাছে আরএফইডির সভাপতি সোমা ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্রে বলা হয়েছে ‘গত ২১ ডিসেম্বর ২০১৮ তারিখে নির্বাচন কমিশনের যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানের সই করা এক নীতিমালায় বলা হয়েছে- আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘সাংবাদিক ও পর্যবেক্ষকগণ নির্বাচন কমিশনের অনুমোদিত এবং অনুমোদনসূচক স্টিকারযুক্ত যানবাহন ব্যবহার করতে পারবেন। মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না।’ ‘নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রথা ও রেওয়াজ বিরোধী। কারণ অতীতের সব নির্বাচনে গণমাধ্যমকর্মীরা নির্বাচন কমিশনের সরবরাহ করা স্টিকার মোটরসাইকেলে লাগিয়ে তাদের নির্বাচনী দায়িত্ব পালন করেছেন।’ ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে মাঠ পর্যায়ে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন এবং নির্বাচনের সব খবর সাধারণ মানুষের কাছে সরবরাহ করে থাকেন, যা একই সঙ্গে নির্বাচন কমিশনের জন্যও গুরুত্বপূর্ণ। সে জন্য নির্বাচনের মাঠে গণমাধ্যমকর্মীদের অবাধ যাতায়াত নিশ্চিত করা প্রয়োজন। গণমাধ্যমকর্মীদের এই অবাধ ও নির্বিঘ্ন যাতায়াতের অন্যতম ও সহজ একটি মাধ্যম হলো মোটরসাইকেল। এ অবস্থায় মোটরসাইকেলের জন্য স্টিকার সরবরাহ না করার সিদ্ধান্ত গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্বকে বিঘ্নিত ও ব্যাহত করবে।’ চিঠিতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেলের অনুকূলে স্টিকার বরাদ্দ করার বিষয়টি নিশ্চিত করার জন্যও অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও যুগ্মসচিবকে (জনসংযোগ) দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত তিনদিনের জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আর প্রথমবারের মতো সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের পাস না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আসন্ন সংসদ নির্বাচনে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারছেন না। অথচ সংবাদ সংগ্রহের ক্ষেত্রে মোটরসাইকেলই হচ্ছে সাংবাদিকদের মূল বাহন। আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আরসি/পি
মোটরসাইকেলে নিষেধাজ্ঞা বাতিল চান সাংবাদিকরা
নির্বাচনের সংবাদ সংগ্রহে ইসির ১২ নির্দেশনা
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কেন্দ্র থেকে কিভাবে নির্বাচনি পরিবেশের শৃঙ্খলা বজায় রেখে সাংবাদিকরা ভোটের সংবাদ সংগ্রহ করবেন, সে ব্যাপারে ১২টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে তথ্য সংগ্রহ ও প্রচার করতে পারেন সেজন্য এই নীতিমালা মেনে সংবাদ সংগ্রহ করতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। শনিবার নির্বাচন কমিশনের জনসংযোগ অধিশাখার যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নীতিমালা জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তিই ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সাংবাদিকদের তথ্য সংগ্রহের জন্য নির্বাচন কমিশন কার্ড প্রদান করবেন। সাংবাদিক ও পর্যবেক্ষকগণ নির্বাচন কমিশনের অনুমোদিত এবং অনুমোদন সূচক স্টিকার যুক্ত যানবাহন ব্যবহার করতে পারবেন। তবে মোটরসাইকেলে কোনও স্টিকার ইস্যু করা হবে না। ইসির পক্ষ থেকে সাংবাদিকদের যে সব নির্দেশনা দেওয়া হয়েছে তা হলো- ১. নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন। তবে কোনও ক্রমেই গোপন কক্ষের ছবি সংগ্রহ কিংবা ধারণ করতে পারবেন না। ২. একই সাথে একাধিক মিডিয়ার সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না। ৩. ভোট কক্ষের ভিতর হতে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না। ৪. ভোট কেন্দ্রের ভিতর হতে সরাসরি সম্প্রচার করতে হলে ভোট কক্ষ হতে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে। কোনোক্রমেই ভোটগ্রহণ কার্যক্রমে বাধার সৃষ্টি করা যাবে না। ৫. সাংবাদিকগণ ভোট গণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন, তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না। ৬. ভোট কক্ষ হতে ফেসবুকসহ কোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করা যাবে না। ৭. ভোট কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হয় এমন সকল কাজ থেকে বিরত থাকবেন। ৮. ভোটকেন্দ্রে সাংবাদিকগণ প্রিজাইডিং অফিসারের আইনানুগ নির্দেশ মেনে চলবেন। ৯. নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে হস্তক্ষেপ করতে পারবেন না। ১০. কোনও প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না। ১১. নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় প্রার্থী বা কোনও রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যে কোনও ধরনের প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা হতে বিরত থাকবেন। ১২. নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনী আইন ও বিধিবিধান মেনে চলবেন। বিবৃতিতে বলা হয়, উপরে উল্লেখিত নির্দেশ পালন না করলে বা তার ব্যত্যয় ঘটলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্বাচনী আইন, বিধি ও কোড অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আরসি/পি
নির্বাচনের সংবাদ সংগ্রহে ইসির ১২ নির্দেশনা
বাংলাদেশের নয়টি ফেসবুক পেজ ও ছয়টি অ্যাকাউন্ট ডিলিট করেছে ফেসবুক
নীতিমালার বাইরে গিয়ে কাজ করায় বাংলাদেশের নয়টি পেজ ও ছয়টি অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বুধবার ফেসবুক নিউজরুমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ফেসবুক নিউজরুমের, ‘টেকিং ডাউন কোর্ডিনেটেড ইনঅথেন্টিক বিহ্যাভিয়ার ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, আমরা অনুসন্ধানের মাধ্যমে দেখেছি, এগুলোকে স্বতন্ত্র নিউজ আউটলেট মনে হলেও এসব পেজ দিয়ে সরকার-বিরোধী এবং বিরোধী দলের বিপক্ষে বিভিন্ন কনটেন্ট দেয়া হতো। সেখানে আরও বলা হয়, এই ধরনের কাজ আমাদের মিসপ্রেজেন্টেশন পলিসির (মিথ্যা-উপস্থাপন নীতিমালা) মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্যদের ভুলপথে পরিচালিত করার সুযোগ দেয়া হয় না। ওই প্রতিবেদনে বন্ধ করে দেয়া কয়েকটি পেজের ছবিও দেয়া হয়েছে। সেখানে দেখা যায়, বিডিএসনিউজ২৪ ডট কম এবং নিউজদিনরাত-২৪ ডট কম নামের পেজ দুটি এই তালিকায় রয়েছে। ফেসবুক অবশ্য ডিলিট করে দেয়া পেজ এবং অ্যাকাউন্টের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি। ডি/জেএইচ
বাংলাদেশের নয়টি ফেসবুক পেজ ও ছয়টি অ্যাকাউন্ট ডিলিট করেছে ফেসবুক
প্রেসক্লাবের সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক ফরিদা
জাতীয় প্রেস ক্লাবের ২০১৯-২০ সালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। আর সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন। বিজয়ীরা আগামী ২ বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন। রাত সোয়া ৮টার দিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ আলমগীর এ ফলাফল ঘোষণা করেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ১ হাজার ৭২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  নির্বাচনে সাইফুল আলম ৬২১ ভোট পেয়ে সভাপতি হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শওকত মাহমুদ ভোট পেয়েছেন ৪৩১ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন ফরিদা ইয়াসমিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪০৬ ভোট। এদিকে সিনিয়র সহ-সভাপতি পদে ওমর ফারুক ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভুঁইয়া ৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহেদ চৌধুরী ৫৯৯ ভোট, মাঈনুল আলম ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ শ্যামল দত্ত পেয়েছেন ৫৯৩ ভোট। এছাড়া জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ১০টি কার্যনির্বাহী সদস্য পদে ২৬ প্রার্থী লড়েন। এদের মধ্যে বিজয়ী হয়েছেন সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে কুদ্দুস আফ্রাদ, কল্যাণ সাহা, শামসুদ্দিন আহমেদ চারু, শাহনাজ বেগম, বখতিয়ার রানা, রেজোয়ানুল হক রাজা, সানাউল হক, হাসান আরেফীন, সৈয়দ আবদাল আহমেদ ও জাহিদুজ্জামান ফারুক। জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মোহাম্মদ শাহ আলমগীরকে নিয়ে ৫ সদস্যের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। এমসি/এমকে
প্রেসক্লাবের সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক ফরিদা
আরও পড়ুন
থার্টি ফার্স্ট নাইটে আরটিভিতে গাইবেন অনুপম-তাহসান
আরটিভিতে আগামীকাল মুক্তি পাচ্ছে ‘দহন’
আরটিভির শুক্রবারের অনুষ্ঠান সূচি
১৪ বছরে আরটিভি, বেঙ্গল স্টুডিওতে মিলনমেলা