
জাতীয় প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন। এবারই প্রথম ছবিযুক্ত ভোটার তালিকায় নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনে ৩ হাজার ১৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া এ নির্বাচনে কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে এ নির্বাচনকে ঘিরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। নির্বাচনে ৫ প্যানেলে মোট ৮৯ জন প্রার্থী রয়েছেন। ডিইউজে ইতিহাসে এবারই সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে সভাপতি প্রার্থী রয়েছেন ৫ জন। তারা হলেন- আবু জাফর সূর্য, এসএম মোশাররফ হোসেন, কুদ্দুস আফ্রাদ, সোহেল হায়দার চৌধুরী, নাসিমা আক্তার সোমা।
সাধারণ সম্পাদক পদে মোট ৮ প্রার্থী। এতে আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন ছাড়াও অশীষ কুমার সেন, উম্মুল ওয়ারা সুইটি, জহিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. শাহজাহান মিঞা, সাজ্জাদ আলম খান তপু, সৈয়দ শুক্কুর আলী শুভ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসজে




