
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গাজীপুর-২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষা করলে আজ রোববার তার শরীরে করোনার অস্তিত্ব মিলে।
সংসদের বিশেষ এই অধিবেশনের জন্য গতকাল শনিবার যাদের নমুনা সংগ্রহ করা হয় তাদের মধ্যে শুধু জাহিদ হাসান রাসেল করোনা পজেটিভ হয়েছেন। তবে তিনি ছাড়াও সংসদের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই বিশেষ অধিবেশন।
এই অধিবেশন উপলক্ষে যাদের নমুনা সংগ্রহ হয়েছে তাদের মধ্যে অন্তত ১৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
এমআর/




