
রাজশাহীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও নবগঠিত জাতীয় পার্টির রাজশাহী জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার নগরীর একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রাহাত হোসেন। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব ইকবাল হোসেন।
রাজশাহী জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট অশোক কুমার রাজসহ পবা, বাগমারা, পুঠিয়া ও চারআট উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় জাতীয় পার্টির রাজশাহী জেলার ৭৯ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি করানো হয়।
পি




