
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর ঘোষণায় সেদিন এ দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ এমন নেতা পেতো না। আর এ দেশ স্বাধীন হতো না।
নিজ নির্বাচনী এলাকা পিরোজপুরের নাজিরপুরে বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুধবার (১৬ ডিসেম্বর) তিনি এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বিশ্বের ইতিহাসে এতো অল্প সময়ের সংগ্রামে কোনো দেশ স্বাধীন হয়নি। স্বাধীনতার ৪৯ বছর পরও স্বাধীনতা বিরোধীচক্র মাথা চাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। এই অপশক্তিকে প্রতিহত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে।
উপজেলার স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কমকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে যুবলীগ নেতা এসএম রোকনুজ্জামানের সভা পরিচালনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অমূল্যরঞ্জন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাকাওয়াত জামিল সৈকত, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, ওসি মো. মুনিরুল ইসলাম মুনির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চলকান্তি বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম আতিয়ার প্রমুখ।
এ সময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তারই একক প্রচেষ্টায় পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে।
এরপর মন্ত্রী দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পি




