
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
এক শোকবার্তায় হানিফ বলেন, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ১৯৮১-৮৩ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর তিনি আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। দেশ, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে তিনি ছিলেন আপোসহীন। তার সততা নিষ্ঠা ও দক্ষতার কথা শ্রদ্ধার সাথে জাতি স্মরণ করবে।
শোকবার্তায় তিনি আরও বলেন, আ খ ম জাহাঙ্গীর ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। তার চলে যাওয়া আমাদের জাতীয় জীবনে নতুন শূন্যতার সৃষ্টি করবে। শোকবার্তায় হানিফ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমকে




