
সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে চট্টগ্রামের ফ্লাইওভারে ফাটল ও পাটুরিয়ার ফেরি দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর নয়াপল্টনে বুধবার দুপুরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণেই কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে। যেকোনো ঘটনাতেই বিএনপির নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তারি বাণিজ্য করতে চায় সরকার।
তিনি আরও বলেন, নির্বাচন নয় বরং জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করা সরকারকে দমন করাই বিএনপির এবারের লক্ষ্য।
এখন পর্যন্ত বিএনপির যতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেককে মুক্তির দাবিসহ সকল মামলা প্রত্যাহারের জোড় দাবি জানান বিএনপি মহাসচিব।
পি




