
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে মশাল মিছিল করেছে দলের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মশাল মিছিল শুরু হয়।এ সময় খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে বিদেশ পাঠাতে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি স্কাউট মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মশাল মিছিলে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। তারা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান।
এমএন




