
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের অভিযোগ করে বলেছেন, দেশে কর্মসংস্থান ও চাকরির ব্যবস্থা হয়নি। একটি চাকরির জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা ঘুষ দিতে হয়, তারপরও নিশ্চয়তা নেই।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে পুরান ঢাকায় শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের টাকা বাইরে পাচার হচ্ছে মন্তব্য করে জিএম কাদের বলেন, দেশের ছেলেরা বিদেশে গিয়ে কষ্টার্জিত টাকা দেশে পাঠিয়ে দেশের অর্থনীতির মেরুদণ্ড শক্ত রাখছে। অন্যদিকে, দেশের ব্যবসায়ীরা নিজ দেশে টাকা কামিয়ে বিদেশে পাচার করছেন। বিদেশে আলিশান বাড়ি করছেন। তাদের সন্তানদেরও দেশে লেখাপড়া করান না। এ বিষয়ে সরকারের নজরদারি নেই।
তিনি বলেন, যাদের টাকায় এ দেশের সাধারণ মানুষ ও পরিবারগুলো স্বচ্ছল জীবনযাপন করছে, তারা দেশে আসলে বিমানবন্দরে টানাহেঁচড়া করা হয়। ব্যাগ-টাকা ছিনিয়ে নেওয়া হয়। এর দায়ভার সরকারের।
আরএ/




