
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। আজ শনিবার দুপুর ২টায় রাজধানীতে ‘বিজয় শাভাযাত্রা’ অনুষ্ঠিত হবে।
বিজয় শোভাযাত্রা সফল করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, ঐতিহাসিক বিজয় শোভাযাত্রার জন্য জনগণের যে ট্রাফিক অসুবিধা হবে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা ঢাকার জনগণকে এই বিজয় শোভাযাত্রায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।
গতকাল শুক্রবার সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে ‘বিজয় শাভাযাত্রা’ বাস্তবায়ন ও সফল করতে এক জরুরি প্রস্তুতি সভা শেষে তিনি এ আহ্বান জানান।
নানক বলেন, শনিবার দুপুর ২টায় রাজধানীতে ‘বিজয় শাভাযাত্রা’ কর্মসূচি আয়াজন করেছে আওয়ামী লীগ।
বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফেন্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
কর্মসূচিতে রাজধানী ঢাকার বিভিন প্রান্ত হতে আওয়ামী লীগ ও সহযাগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেবেন।
রাজধানীর উত্তর প্রান্ত থেকে কর্মসূচিতে যোগদান করতে আসা দলীয় নেতা-কর্মীদের হাতিরঝিল, মগবাজার ও মৎস্য ভবনের সড়ক এবং ঢাকার দক্ষিণ প্রান্ত থেকে আসা নেতা-কর্মীদের গুলিস্তান, হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
এমএন/এসকে




