
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় মিছিল শুরু হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার পর বর্ণাঢ্য এই শোভাযাত্রা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়।
শোভাযাত্রা শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবন ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
বিজয় শোভাযাত্রায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীদের স্রোতের কারণে সড়কে গাড়ি চলাচল থেমে গেছে। বিশেষ করে মৎস্য ভবন এলাকা থেকে কাকরাইল, শাহবাগ, সায়েন্স ল্যাব থেকে আসাদগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এসএস/এসকে




