
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আগামী সংসদ নির্বাচন একতরফা করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে যশোর টাউন হল ময়দানে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, সরকার সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের নামে ছাগল খুঁজছে। ফলে এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। তবে ঘরে বসেও থাকবে না। একতরফা নির্বাচন প্রতিহত করা হবে।
তিনি বলেন, রক্তের বিনিময়ে স্বাধীন করা এ দেশের সরকারকে বিদেশে মাফিয়াদের সরকার বলে চেনে। এর থেকে দেশকে বের করতে হবে।
তিনি আরও বলেন, এ দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা মুক্তি পেয়ে বিদেশে চলে যায়। অথচ খালেদা জিয়াকে আইনের দোহাই দিয়ে বিদেশে যেতে দিচ্ছে না। এ সরকার চায় খালেদা জিয়াকে আটকে রাখতে। কারণ তারা মনে করে খালেদা জিয়া দেশের বাইরে গেলে সরকার টিকে থাকতে পারবে না। তবে তাকে আটকে রেখেও শেষ রক্ষা হবে না। বিএনপির নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে।
আরএ/টিআই




