
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আদালত সরকারের আজ্ঞাবহ। আদালতে খালেদা জিয়ার প্রতি ন্যায়বিচার হয়নি। তাই আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো। অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি না দিলে কঠোর আন্দোলনে করা হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত শহরের নতুনহাট গোহাটি বাজারে সমাবেশে তিনি একথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদকে ক্ষমতাচ্যুত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। একইভাবে যেকোন সময় তারেক রহমানের ডাক এলেই কঠোর আন্দোলনের মাধ্যমে অবৈধ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরানো হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মুক্তাদুল হক আদনান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
পি




