
ক্ষমতায় যেতে বিএনপি সবসময় চোরাপথ খুঁজে বেড়ায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২৯ ডিসেম্বর) তেজগাঁওয়ে বিএফডিসিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
খালেদা জিয়াও চোরাপথে ক্ষমতায় এসেছেন উল্লেখ হাছান মাহমুদ বলেন, বিএনপি গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে না, সবসময় চোরাপথ খুঁজে বেড়ায়।
তিনি বলেন, জনগণের ওপর বিএনপির কোনো আস্থা নেই। সেজন্যই তারা এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশে এমন একটা পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে, যাতে চোরাপথে ক্ষমতায় যেতে পারে, সেটি কখনো হবে না।
মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি গণতন্ত্র নয়; বুলেট, রক্ত আর লাশের ওপর দাঁড়িয়ে, এই কারণে তারা গণতান্ত্রিক রীতিনীতি, সংলাপে বিশ্বাস করে না।
আরএ/




