
১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর নাট্যমঞ্চে এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
মায়া বলেন, শুক্র ও শনিবার আওয়ামী লীগ ছাড়া কোনো নেতাকর্মী যেন ঢাকার রাস্তায় না থাকে, সে ব্যবস্থা করতে হবে। পাড়া-মহল্লায় পাহারা দিতে হবে।
তিনি বলেন, শনিবার যারা রাস্তায় নেমে সন্ত্রাসী করবে, যেখানে যাকে পাইবো মুড়াইয়া ঠিক কইরা হালামু।
সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ফজরের নামাজ পড়ে সন্ধ্যা পর্যন্ত পাহারা দিতে হবে। কোথাও যেন ওরা উচ্চবাচ্য করতে না পারে।
তিনি বলেন, আ স ম আব্দুর রব, জাফরুল্লাহ চৌধুরী, মান্না, নূরও বিএনপির সঙ্গে মিলেছে। তারা একদলের এক নেতা। ওদের একটা মাইর পেন্ডিং আছে। বাড়াবাড়ি করলে সেই মাইর শুরু হয়ে যাবে।




