
আগামী দিনের আন্দোলনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি নেতাকর্মীকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে এক সভায় তিনি এ কথা বলেন।
আমান বলেন, এই সরকারের দুঃশাসন ও অপশাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করেছি। এই যুদ্ধে হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা রাজপথ ছাড়ব ইনশাআল্লাহ।
তিনি বলেন, সারাদেশকে আন্দোলনের পাদপীঠে নিয়ে যেতে হবে। তীব্র গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীনদের সরাতে হবে।
তিনি আরও বলেন, আর কোনো উত্তর-দক্ষিণ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলনে নামতে হবে। ইনশাআল্লাহ, বিজয় অতি সন্নিকটে।
এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক বিএনপির নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপির এই নেতা।




