
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বুধবার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
নানক বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছে। এরপরও অন্ধ বিএনপি কোনো কিছু দেখতে পায় না।
তিনি বলেন, বিএনপি নাকি উন্নয়নের হিসাব না পায়। তাদের আমলের একটি উন্নয়ন পারলে দেখাক। আপনারা (বিএনপি) করেছেন তার একটি দৃষ্টান্ত দেখাতে পারবেন না?
আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা রাষ্ট্র ধ্বংস করে দিয়েছিল তারাই রাষ্ট্র মেরামত করতে চায়। আমরা বেঁচে থাকতে এই দেশে আর জঙ্গি-সন্ত্রাস হবে না।
নানক বলেন, গত ১০ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা অনেক লাফালাফি করেছেন। তাদের সমাবেশে গরুর হাটে ১০ হাজার মানুষ হয়েছে।




