
শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক বসতে যাচ্ছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আমন্ত্রিত সদস্যদের যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগে বর্তমান কার্যনির্বাহী কমিটির সঙ্গে এটিই শেষ বৈঠক।




