
আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগে দলের বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে সর্বশেষ সংবাদ সম্মেলন ডেকেছেন ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের।
উল্লেখ্য, আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই নির্ধারণ হবে নতুন নেতৃত্ব। দলটির সভাপতি হিসেবে শেখ হাসিনা থাকলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে কিছুই বলা যাচ্ছে না। যদিও অনেকেই বলছেন, সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের থাকার সম্ভবনা সবচেয়ে বেশি।




