
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের আগে শেষবারের মতো দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর গণভবনে এ বৈঠক শুরু হয়।
সভায় সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় আগামী জাতীয় সম্মেলন প্রস্তুতির অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই নির্ধারণ হবে নতুন নেতৃত্ব। দলটির সভাপতি হিসেবে শেখ হাসিনা থাকলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে কিছুই বলা যাচ্ছে না। যদিও অনেকেই বলছেন, সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের থাকার সম্ভবনা সবচেয়ে বেশি।




