
বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ভেন্টিলেশন সাপোর্টে আছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব সুপ্রিম কোর্ট বারের একাধিকবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের বরাত দিয়ে শায়রুল কবির বলেন, গত মঙ্গলবার হঠাৎ অ্যাজমা আক্রান্ত হন খন্দকার মাহবুব। পরে তাকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন নেওয়ার জন্য তাকে ভেন্টিলেশনের সাপোর্ট নিতে হচ্ছে।
খন্দকার মাহবুবের আরোগ্য কামনায় দোয়া চেয়েছে তার পরিবার ও দলের পক্ষ থেকে। কয়েক মাস আগেও তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।




