
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া আসনগুলোতে দলীয় প্রার্থী নির্ধারণ করতে আগামী রোববার (১ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
ওইদিন বিকেল সাড়ে ৪টায় গণভবনে এই সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
সভায় ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।
এদিকে পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। আগ্রহী প্রার্থীরা ৩১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।




