
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র্যালির জন্য অনুমতি চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বুধবার(১৩ ডিসেম্বর) দুপুরে দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই অনুমতি চাওয়া হয়।
চিঠিতে বলা হয়, আগামী ১৮ ডিসেম্বর বিকেল ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) থেকে বিজয় দিবসের র্যালিটি মৎস্যভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে সমাপ্ত হবে।
‘বিজয় দিবসের র্যালিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা অংশ নেবেন। উক্ত অনুষ্ঠানের অনুমতি এবং নিরাপত্তা প্রদানের অনুরোধ করছি।’
এদিকে, ১৬ ডিসেম্বর বিজয় র্যালি করার অনুমতির জন্য ডিএমপিতে গেছে বিএনপির প্রতিনিধি দল।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার পর ডিএমপি কমিশনার অফিসে যায় বিএনপি প্রতিনিধি দলটি।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিজয় দিবসে শোভাযাত্রার অনুমতি পেলে সর্বস্তরের মানুষ সমাবেশে যোগ দেবে।




