
আমাদের ভালো থাকতে হলে, আমাদেরই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কিসে ভালো হবে সেটা বিদেশিরা ঠিক করে দেবে না। তাই সিদ্ধান্ত নিন, ৭ জানুয়ারি সকাল থেকে ভোটকেন্দ্র উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগে দাবি জানিয়েছেন পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত ঢাকা-৩ আসনের নৌকা মার্কায় সংসদ সদস্য প্রার্থী নসরুল হামিদ।
জিনজিরা মডেল টাউনে আয়োজিত নির্বাচনী সুধী সমাবেশ এসব কথা বলেন তিনি। বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নসরুল হামিদ।
বাংলাদেশ যেমন অনেক সমস্যার দেশ ঠিক তেমনই সম্ভবনার দেশ মন্তব্য করে তিনি বলেন, গত ১৫ বছরে আমাদের দেশ অনেক উন্নতি করেছে৷ সামনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলে আরও উন্নতি করবে। এমন একটা সময় ছিলো বাংলাদেশকে কেউ চিনতো না৷ এখন সবাই চেনে, সারা বিশ্ব এখন চিনে উন্নয়নের রোল মডেল হিসেবে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে বাংলাদেশ যেমন ভালো থাকবে, কেরানীগঞ্জবাসী আরও ভালো থাকবে৷
বিএনপির সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, বিএনপির সময় বাংলাদেশ পরপর পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট-ফুটবলে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতির বরপুত্র বেগম জিয়ার ছেলে তারেক রহমান এরপর মুচলেকা দিয়ে লন্ডন গেছে৷ আবার বলে আন্দোলন করবে। ২৮ তারিখ গেলে, ১৫ তারিখ গেলো কত তারিখ গেলো। তারিখ পর তারিখ চলে গেল কিন্তু তাদের কোন কথার বাস্তবায়ন হলো না।
ঢাকা-৩ আসনের নৌকার এ মাঝি বলেন, ৭ জানুয়ারি সকাল সকাল গিয়ে ভোট দিবেন। এই দেওয়ার মানে আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দিবো না। জামায়াত-বিএনপি জোটকে প্রশ্রয় দেবো না কারণ তারা সন্ত্রাসী দল। ভোট দিয়ে আমরা তা প্রমাণ করবো। শুধু কেরানীগঞ্জ না সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। জ্বালাও পোড়াও কেউ সমর্থন করে না। আমরাদের ভালো থাকতে হলে আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আমারদের ভালো থাকা কখনও বিদেশীরা ঠিক করে দেবে না।
তাই ৭ জানুয়ারি ঘরে বসে না থেকে সকাল থেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান নসরুল হামিদ।
সভায় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম. ই মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকসহ স্থানীয় নেতারা।




