
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, ‘আমার জন্য না আপনারা যারা ভোটার তাদের জন্যও না, আপনাদের কোলে যে সন্তান আছে তার জন্য ভোটটা চেয়ে গেলাম, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
রোববার (৩১ ডিসেম্বর) নড়াইলের সদর উপজেলা, বাশঁগ্রাম, তুলারামপুর, শাহাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভায় স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন নড়াইল-০২ আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলেরর সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
পথসভায় তিনি আরও বলে, আগামী ৭ জানুয়ারি আমাদের পরিবারে কেউ যদি এসে বলে আপনারা ভোট দিতে যাবেন না, আপনারা তখন বুঝবেন আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের জীবন নষ্ঠ করার জন্য বলছে। এ বিষয় গুলে আপনারা মাথায় রাখবেন। আমি আজ এই কথাটা বললাম এই কারণে, এখানে মুরব্বি যারা তারা একটা সময় কষ্ট কষ্ট করতে করতে পার করছেন। কিন্তু এই বাচ্ছাদের পুরো জীবনটা পড়ে আছে, এই বাচ্ছারা একটা সেই সুন্দর জীবনটা পাই আমি সেই জন্য কষ্ট করছি। তাই আপনাদের কাছে বলে গেলাম চোখ কান খুলে দেখুন বিগত ৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রী নড়াইলের জন্য কি কি দিয়েছেন। আপনার সন্তানের জন্য আমি ভোটটা চাইছি, না চাইলে ভোটটা দেবেন কিভাবে। আপনাদের সন্তান আপনাদের কাছে নৌকা প্রতিকে ভোট চাইছে। ৭ জানুয়ারি আপনারা দলে দলে যেয়ে ১ ঘন্ট সময় নষ্ট করে আপনার সন্তানের জন্য ভোট টা দিয়ে আসবেন। আমি ৮ তারিখ থেকে আপনাদের দেখবো কথা দিয়ে গেলাম।
এদিন ১০টিও বেশী অধিক পথসভায় যোগ দেন মাশরাফী। এসময় নানা মানুষের কথা আর আবদার শোনের তিনি। এ সময় নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা মিলন খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বনীল শিকদারসহ স্থানীয় রাজনৈতিক নেতারা তার সঙ্গে ছিলেন।
এদিকে গত পরশুদিন মনোয়নয় ফেরত পেয়ে ট্রাক প্রতীক নিয়ে জোরে সোরে মাঠে নেমে পড়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু। ৭ জানুয়ারি ভোটের বাক্সে নিজেদের পাল্লা ভারী করতে নিরলসভাবে প্রচারনা চালাচ্ছেন তিনি। নিজেকে মাশরাফীর একমাত্র যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন লোহাগড়া উপজেলার সাবেক এই চেয়ারম্যান।
স্থানীয়দের ধারনা, এবারের নির্বাচনে মাশরাফীর সাথে বেশ প্রতিদ্বন্দ্বীতা করবেন স্বতন্ত্র এই প্রার্থী। এছাড়া নড়াইল-০২ আসনে জাতীয় পার্টি, ওয়াকার্স পার্টি, এনপিপি, ইসলামী ঐক্যজোট, গনফ্রন্টসহ মোট ৮ জন প্রার্থী রয়েছেন।




