
তীব্র তাপদাহের মধ্যেই রাঙ্গামাটিতে স্বস্থির বৃষ্টি নেমে আসে। তবে এ সময় বজ্রপাতে অন্তত তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়।
বুধবার (১ মে) রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়া ও বাঘাইছড়ি উপজেলার রুপাকারী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানা যায়। একই সময়ে আরও অন্তত সাতজনের আহত হওয়ার তথ্য মিলেছে।
নিহতরা হলেন, রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়া এলাকার জেলে নজির আহমেদ (৫০) ও বাঘাইছড়ি বড়াদম মুসলিম ব্লগের বাসিন্দা বাহারজান (৬০), সাজেক ইউনিয়নের লংথিয়ান পাড়ার তনিবালা ত্রিপুরা (৩৭)। আহতদের বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল বাঘাইছড়িতে ও রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বিষয়টি নিশ্চিত করেন।
আবহাওয়া অফিস থেকে জানা গেছে, রাঙ্গামাটিসহ উপজেলাগুলোর অনেক জায়গায় হাওয়া ও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।




