
আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর সম্প্রতি মুক্তি পেয়েছেন। আজ তিনি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় পিন্টুর পরিবার এ সাক্ষাৎ করতে যায়।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু ও তার সহধর্মিণী বিলকিস বেগম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এর আগে, ২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আব্দুস সালাম পিন্টুকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই কারাগারে ছিলেন তিনি। সম্প্রতি হাইকোর্টের রায়ে মামলা থেকে খালাস পান পিন্টু। তারপর কারাগার থেকে মুক্তি পান এ বিএনপি নেতা।
আরটিভি/আইএম/এস




