লন্ডন বৈঠকে নির্বাচনী অনিশ্চয়তা কেটেছে: জাতীয়তাবাদী সমমনা জোট

আরটিভি নিউজ 

শনিবার, ১৪ জুন ২০২৫ , ১১:০৩ পিএম


লন্ডন বৈঠকে নির্বাচনি অনিশ্চয়তা কেটেছে: জাতীয়তাবাদী সমমনা জোট
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন বৈঠকের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্টি হওয়া ধোঁয়াশা দূর হয়েছে বলে মনে করে জাতীয়তাবাদী সমমনা জোট।

বিজ্ঞাপন

শনিবার (১৪ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা একথা বলেন।

জোট থেকে বলা হয়, রমজানের আগেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দেশের মানুষের জন্য স্বস্তির বার্তা ও আশার আলো এনেছে। দুই নেতার বৈঠকে সংস্কার, বিচার ও নির্বাচন ইস্যুতে গঠনমূলক অগ্রগতি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে জোট।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকের ফলে একটি বোঝাপড়ার ভিত্তি তৈরি হয়েছে এবং রাজনৈতিক দল ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ উন্মুক্ত হয়েছে।

বিবৃতিতে সই করেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, বাংলাদেশ মুসলিম লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত হোসেন এবং পিপলস লীগের সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজ।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission