পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে: হাফিজ উদ্দিন

আরটিভি নিউজ

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৫৪ পিএম


পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে: হাফিজ উদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়াউর রহমান পাহাড়ে বাঙালি পাঠানোর কারণেই এখন জনসংখ্যার হার সমান হয়েছে। সেজন্যই এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

জনগণের রায়কে জামায়াত ভয় পায় জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, ইউরোপ-আমেরিকা থেকে আসা বুদ্ধিজীবীদের পরামর্শে দুই-একটি রাজনৈতিক দল মিলে কোন নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনেছে জামায়াত। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি।

আরও পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে তার জবাব রাজপথেই দেবে বিএনপি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। 

প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, অপ্রাসঙ্গিকভাবে ১০৪ সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন ড. মুহাম্মদ ইউনূস।  

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission