কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ

আরটিভি নিউজ

শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ , ০৬:০৪ পিএম


কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা বড় ভুল ছিল: নাহিদ
নাহিদ ইসলাম (ফাইল ছবি)

কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

নাহিদ ইসলাম জানান, উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হতে হয়েছে। সেইসব উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের সরকারে যোগ দেন ছাত্র প্রতিনিধিরা। পরে এক জন পদত্যাগ করে হাল ধরেন তরুণদের দল এনসিপির। এখনও উপদেষ্টা পরিষদে আছেন দুই জন।

ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিল, সেই প্রশ্ন ছিল এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে। তিনি বলেন, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকতো না।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন। তারা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াঁজো করে রেখেছে।

এনসিপির আহ্বায়ক বলেন, ৫ আগস্ট ক্যান্টনমেন্টে ‘সেজদা’ দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission