জনগণ এবার কোনো আপস করবে না: ফখরুল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ , ০৫:০১ পিএম


জনগণ এবার আর কোনো আপোস করবে না: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনগণ এবার আর কোনো আপোস করবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেজন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। জনগণ ভোট দিতে চায়। এখানে আমরা কোনো আপস করবো না। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে। তারা চায় নিজের হাতে ভোট দিতে, নিজেদের জনপ্রতিনিধি নিজেরাই বেছে নিতে। জনগণ ভোট দিতে চায়— কেউ তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, কয়েকটা দল পিআর নিয়ে চিৎকার করছে। পিআর বোঝে না কেউ। ভোট হবে এক ব্যক্তি এক ভোট। যা মানুষ বোঝে না তা কেন হবে? সবাই একমত হলে বিএনপি চিন্তা করে দেখবে।  

আরও পড়ুন

সবার প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এসব পিআর নাটক বাদ দিয়ে আসুন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করি। যারা জনগণের ভোটে জিতবে, তারাই সরকার গঠন করবে ও পরবর্তীতে সমস্যাগুলো সমাধান করবেন। 

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ঢাকা শহরে যাওয়া যায় না। এই রাস্তা বন্ধ, ওই রাস্তা বন্ধ, আন্দোলন, আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারের পেছনে কোনো লোকই নাই। তাকে এতো ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে বলেন।

তিনি বলেন, বিগত সরকারের কাছে বেগম জিয়ার জন্য দেনদরবার করেছি বিদেশে নিয়ে তার চিকিৎসার জন্য। কিন্তু হাসিনা বললেন, পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দেবেন বেগম জিয়াকে। প্রতিহিংসা নয়, মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা পরীক্ষিত দল। জনগণের পাশে থেকেছি, সরকারে থেকেও জনগণের জন্য কাজ করেছি। এখন আবার সেই সুযোগ চাই— যেন দেশের মানুষের সেবা করতে পারি।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission