এবার এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত

আরটিভি নিউজ

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ১১:৩০ পিএম


এবার এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। তবে চূড়ান্ত তালিকা শিগগিরই আনিুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির শীর্ষস্থানীয় দু’জন নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, এনসিপির প্রার্থীদের মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

এ ছাড়া, ঢাকা-১৮ আসন থেকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নরসিংদী-২ আসন থেকে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রংপুর-৪ থেকে দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং পঞ্চগড়-১ আসন থেকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লড়াই করবেন।

অন্যদিকে, ঢাকা-৯ আসন থেকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে। আর হান্নান মাসউদ নোয়াখালী-৬ সংসদীয় আসন থেকে। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নির্বাচন করবেন ঢাকা-১৪ আসন থেকে নির্বাচন করবেন।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission