
‘ফজু পাগলা’ নাম দেওয়ায় মুফতি আমির হামজা এবং মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ফজলুর রহমান। একইসঙ্গে ‘ফজু পাগলা’ উপাধি নিয়ে বেশ আনন্দিতও তিনি।
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফজলুর রহমান বলেন, ‘ফজু পাগলা’ আমি দেখলাম কথা তো ঠিকই বলেছে! মুফতি আমির হামজা, মাওলানা আজহারীকে আমি ধন্যবাদ দেই আমাকে ফজু পাগলা বলার জন্য।
তিনি আরও বলেন, আমি মনে মনে চিন্তা করলাম আরে, ফজু পাগলাই তো যথেষ্ট জিনিস! কারণ বাংলাদেশে কত মসজিদ আছে, কিন্তু সাধারণ ধরনের একটা মসজিদ আছে কিশোরগঞ্জে যার নাম হলো ‘পাগলা মসজিদ’, সেই পাগলা মসজিদে মানুষ যত সম্পদ দেয়, পাগলা মসজিদের যত সম্পদ আছে, এত সম্পদ তো বায়তুল মোকাররমেরও নাই! কাজেই পাগলা তো সাংঘাতিক ব্যাপার! কিশোরগঞ্জের ‘পাগলা মসজিদ’ আর কিশোরগঞ্জের ‘ফজু পাগলা’।
বিএনপির এই নেতা আরও বলেন, পাগলা তো সাংঘাতিক একটা উপাধি। আমি এটা চিন্তা কইরা বের করেছি, আমাকে পাগলা নামটা দিল কেন মাওলানা নামধারী লোকগুলো। এটা কিন্তু ঠিকই বলছে কারণ পাগলা মসজিদ যত সম্পদ পায়, মানুষ আমাকেও সব কিছু দিয়ে দেয়। খুব ভালো হইছে।
উল্লেখ্য, ৫ আগস্টের পর মিডিয়ায় সরব ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তার অনেক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়। এরপর অনেকেই তাকে ‘ফজু পাগলা’ নাম দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করে।
এদিকে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে অনবরত ‘বিতর্কিত’ বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪ অগাস্ট ফজলুর রহমানকে শোকজ করে বিএনপি। জবাব ‘সন্তোষজনক না হওয়ায়’ ২৬ অগাস্ট তার প্রাথমিক সদস্যসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।
আরটিভি/আরএ



