তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র, মুক্তি পাবে বৃহস্পতিবার

আরটিভি নিউজ

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ০২:১২ পিএম


তারেক রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র, মুক্তি পাবে বৃহস্পতিবার
তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘সংকট-সংগ্রামে সাফল্য’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র বৃহস্পতিবার (২০ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে। এতে তার বর্ণাঢ্য জীবনের নানা দিক নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও স্টুডিওভিত্তিক আলোচনা ফুটিয়ে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এ তথ্যচিত্র অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এতে দেশবরেণ্য বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবী, বিচারপতি, মানবাধিকারকর্মী, সংগীত শিল্পীসহ নানা অঙ্গনের প্রখ্যাত ব্যক্তি তারেক রহমানের অতীত, বর্তমান ও ভবিষ্যতের নানামুখী ভাবনা ও ধারণার ওপর গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন।

তথ্যচিত্রটিতে তারেক রহমানের জীবনচিত্র তুলে ধরার পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

ima

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তথ্যচিত্রটি নির্মাণ করা হলেও এতে তার রাজনীতি, অতীতের সংগ্রাম, ত্যাগ, ভবিষ্যত পরিকল্পনা এবং দেশের জন্য তার ভাবনা নিয়ে মানুষের কী মূল্যায়ন সেসব তুলে ধরা হয়েছে।

দেশবরেণ্য বেশকিছু সাংবাদিক তথ্যচিত্রটি নির্মাণে যুক্ত আছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission