তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ হবে: রিজভী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৪:৪৯ পিএম


তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ হবে: রিজভী
ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত শহীদ ও আহতদের পরিবারসহ অসহায় ও দুস্থদের চিকিৎসা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায়ের টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথরুদ্ধ করবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, গণতন্ত্রের পথচলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক হিসেবে কাজ করবে।

আরও পড়ুন

তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত বিষয়ে রিজভী বলেন, কত মানুষ অসুস্থ, ক্ষুধার্ত। এ অবস্থায় কীভাবে জন্মদিন পালন করবেন তারেক রহমান। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমানের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়বে।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী আরও বলেন, শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেননি বলে নিষ্ঠুরতা দেখিয়েছেন। তিনি যে নিষ্ঠুরতা করেছেন বাংলাদেশে, কেউ আর এমন নিষ্ঠুরতা করতে পারেননি।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission