‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি’

আরটিভি নিউজ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৬:২৭ পিএম


‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি’
ফাইল ছবি

ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) এক শোক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রাকৃতিক দুর্যোগের এক ভয়াবহ রূপ হলো ভূমিকম্প। আজ সকালে বাংলাদেশে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকার্ত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে জীবনহানিসহ জানমালের মারাত্মক ক্ষতি হয়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

মির্জা ফখরুল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি শোক ও সহমর্মিতা জানান। এ বিপদের সময় তারা যেন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন সেজন্য তিনি মহান আল্লাহর কাছে মোনাজাত করেন। পাশাপাশি এ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি থাকবে বলেও জানান তিনি।

শোক বিবৃতিতে মির্জা ফখরুল নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু সুস্থতা কামনা করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission