
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে ধানমন্ডি ও জিগাতলা এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন ঊর্মি। এই উদ্যোগে তার পাশাপাশি আরও যুক্ত ছিলেন নার্সিং ইনস্টিটিউট ছাত্রদলের নিয়াজ সাগরসহ অন্যান্যরা।
এ সময় জান্নাতুল নওরিন ঊর্মি বলেন, আমাদের সামান্য পকেট খরচের টাকা কারও জীবনে উষ্ণতা দিতে পারে—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা তারেক রহমানের জন্মদিনকে মানুষের উপকারের মাধ্যমে উদযাপন করতে চেয়েছি।
কর্মসূচিতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম



