
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন ছিল ২০ নভেম্বর। এ উপলক্ষে ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে ৬১টি ব্যাট ও বল বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ ব্যাট ও বল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় শিশু-কিশোরদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
অনুষ্ঠানে বক্তারা তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলা ও ইতিবাচক চর্চা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের সামাজিক কার্যক্রম তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা জোগাবে।
এ সময় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং কলামিস্ট-রাজনৈতিক বিশ্লেষক মাহবুব নাহিদ উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম



