ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাউল শিল্পী আবুলের বিষয়ে এনসিপির ফের বিবৃতি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
জাতীয় নাগরিক পার্টি

ধর্ম অবমাননার দায়ে কারাগারে আটক বাউল শিল্পী আবুল সরকার ইস্যুতে ফের বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ উপলক্ষে আমরা নিচের বিষয়গুলো খুব স্পষ্টভাবে জানাতে চাই, যাতে কোনো ভুল-বোঝাবুঝির সুযোগ না থাকে।

বাউল আবুল সরকারের বক্তব্য এবং তার জামিনের দাবিতে মানববন্ধন করা ব্যক্তিদের ওপর হামলা দুইটা আলাদা বিষয়। বাউল আবুল সরকারের বক্তব্যের কিছু অংশ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে প্রবলভাবে আঘাত দিয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তা বর্তমানে বিচারাধীন রয়েছে।

আমরা মনে করি, বিচারিক প্রক্রিয়াতেই এ বিষয়ে সমাধান হওয়া উচিত। আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল ও বিশ্বাসী যে এ ব্যাপারে আইন অনুযায়ী সঠিক ব্যবস্থা তারা নেবেন। আমাদের আগের বিবৃতির উদ্দেশ্য কখনোই তার বক্তব্যকে বৈধতা দেওয়া ছিল না। একই সাথে আমরা মনে করি, যেকোনো গোষ্ঠীর অহিংস উপায়ে রাজনৈতিক সভা-সমাবেশ বা মানববন্ধন করার অধিকার রয়েছে। তাদের ওপর বলপূর্বক বাধা প্রদান ও হামলা তাদের রাজনৈতিক অধিকারের লঙ্ঘন। আমরা কেবল সেই হামলারই নিন্দা জানিয়েছি।

সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গোষ্ঠীর মতপ্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে—আমাদের পূর্বের বিবৃতির এই অংশকে কেউ কেউ ভুল ব্যাখ্যা করেছেন। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে এটা স্পষ্ট যে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত, কিন্তু তা আইনের সীমার মধ্যে এবং ধর্ম অবমাননা আইনত নিষিদ্ধ। একই সাথে আমরা কখনোই ধর্ম অবমাননাকে মতপ্রকাশের অধিকার বলিনি এবং বলি না। আমাদের বক্তব্যের অর্থ ছিল যেসব সাংস্কৃতিক বা আধ্যাত্মিক চর্চা আইনের লঙ্ঘন করে না, রাষ্ট্রকে তাদের নিরাপত্তা দিতে হবে। এর বাইরে কোনো অর্থ নেই।

আমরা স্পষ্ট করে বলতে চাই, এনসিপির অবস্থান ইসলাম বা কোন ধর্মের বিরুদ্ধে নয়। গত কয়েক দিন ধরে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়িয়ে বলছে যে এনসিপি নাকি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক অপপ্রচার। আমাদের অবস্থান হচ্ছে এনসিপি কোনো ধর্মের অবমাননাকেই সমর্থন করে না, ধর্ম অবমাননা আইনত অপরাধ—এর বিচার আমরা চাই। এ ছাড়া ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখা, এটাই এনসিপির নীতি। ইসলামবিদ্বেষের বিরুদ্ধেও এনসিপির অবস্থান দৃঢ়।

ফ্যাসিস্ট হাসিনার দমন-পীড়নের আমলে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা যেমন রাষ্ট্রীয় অপরাধে পরিণত হয়েছিল, তেমনি ইসলামবিদ্বেষ বা ইসলামোফোবিয়াও ছিল সেই আমলের একটি বড় নির্যাতনের অস্ত্র। জুলাই গণ-অভ্যুত্থান সেই ইসলামবিদ্বেষের বিরুদ্ধেই জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের বহিঃপ্রকাশ ছিল। এনসিপি সেই ঐতিহাসিক অবস্থানেই অটল। এনসিপি যেমন ধর্মবিদ্বেষ বা ধর্ম অবমাননার বিরুদ্ধে, অন্যদিকে ধর্মীয় ফ্যাসিবাদেরও বিরুদ্ধে।

দেশের দায়িত্বশীল মূলধারার আলেমসমাজের ভূমিকার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মূলধারার আলেমসমাজই যুগের পর যুগ ধৈর্য, প্রজ্ঞা ও শান্তিপূর্ণ দাওয়াতের মাধ্যমে সমাজকে সংযম ও ন্যায়ের পথে রেখেছেন। ধর্ম নিয়ে বিভ্রান্তি বা ভুল ব্যাখ্যার পরিস্থিতিতে এই আলেমসমাজই মানুষকে উত্তেজনা থেকে ফিরিয়ে আনেন, আইনের প্রতি সম্মান শেখান এবং সহিংসতার পথ থেকে দূরে রাখেন। আমরা এই শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও ন্যায়ভিত্তিক দাওয়াতি ঐতিহ্যকে গভীর শ্রদ্ধা করি এবং সম্পূর্ণভাবে সমর্থন করি। এভাবেই আমরা ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রে আইনের শাসন—দুটিকেই সমানভাবে গুরুত্বপূর্ণ মনে করি।

এনসিপি ইসলামের বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরোধী নয়। ধর্মবিদ্বেষ ও ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। কেউ অপরাধ করলে তার বিচার আদালত করবে, জনতা নয়। আইন হাতে তুলে নেওয়া চলতে পারে না। এটি ইসলামের বিরোধিতা নয়; বরং ইসলামেরই শিক্ষা হল বিচার হবে সত্য, প্রমাণ ও ন্যায়বিচারের মাধ্যমে, প্রতিশোধের মাধ্যমে নয়। সর্বোপরি বিভ্রান্তি ছড়ানো রাজনৈতিক অপপ্রচারের নিন্দা জানাই। আমরা শান্তি, ন্যায়, সম্প্রীতি এবং আইনের শাসনের রাজনীতিতে অটল। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সহায় হোন।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নাসীরুদ্দীন দম্পতির আছে ২২ লাখ টাকার গহনা ও নগদ ২৫ লাখ টাকা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী  হলফনামায় দেখিয়েছেন তার হাতে বর্তমানে নগদ ২৫ লাখ টাকা আছে। পাশাপাশি স্বামী-স্ত্রী মিলে তাদের ২২ লাখ টাকার গহনা আছে। তিনি জামায়াতে ইসলামীর জোট থেকে ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। হলফনামায় পেশা হিসেবে মার্কেটিং কনসালটেন্ট উল্লেখ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার নামে কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। ২ লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা আয় দেখিয়েছেন। তার হাতে নগদ ২৫ লাখ টাকা এবং স্ত্রীর নামে ৫ লাখ টাকা রয়েছে। হলফনামা অনুযায়ী, ব্যাংকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ৮ হাজার ২৭৫ টাকা জমা আছে, তবে স্ত্রীর নামে আছে ৬ লাখ ১৯ হাজার ৯৮০ টাকা। ৪০ হাজার টাকার ইলেকট্রিক পণ্য ও এক লাখ টাকার আসবাবপত্র আছে। বর্তমানে ৪০ লাখ টাকার সম্পদ রয়েছে। তিনি ব্যাংক থেকে কোনো ঋণ গ্রহণ করেননি। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ২৬ লাখ ৩০ হাজার টাকা বলেও হলফনামা সূত্রে জানা গেছে। আরটিভি/কেএইচ
নাসীরুদ্দীন দম্পতির আছে ২২ লাখ টাকার গহনা ও নগদ ২৫ লাখ টাকা
তারেক রহমানকে মোদির চিঠি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ‘প্রিয় তারেক রহমান সাহেব’ সম্বোধন করে মোদি লিখেছেন, আপনার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত। এই গভীর ব্যক্তিগত শোকের সময়ে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক—এই কামনা করি। ‘২০১৫ সালের জুনে ঢাকায় ‘বেগম সাহেবার’ সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা কথা স্মরণ করছি। তিনি (খালেদা জিয়া) ছিলেন দৃঢ় প্রত্যয়ী ও অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়নে যেমন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তেমনি ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মোদি আরও লিখেছেন, তার (খালেদা জিয়া) মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলেও তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার অক্ষুণ্ণ থাকবে। আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার দক্ষ নেতৃত্বে তার আদর্শ এগিয়ে নিয়ে যাবে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বের একটি নতুন সূচনা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি পথপ্রদর্শক আলো হিসেবে কাজ করবে। ‘জাতীয় শোকের এই মুহূর্তে আমার ভাবনাও বাংলাদেশের জনগণের সঙ্গে আছে, যারা তাদের ইতিহাসে অসাধারণ শক্তি ও মর্যাদা প্রদর্শন করেছেন। আমি নিশ্চিত, তারা তাদের যৌথ মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য এবং গভীর জাতীয় ঐক্যের ভিত্তিতে শান্তি ও সম্প্রীতির সঙ্গে এগিয়ে যাবে।’ চিঠির শেষে মোদি লিখেছেন, আবারও আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। এই কঠিন সময়ে আপনাকে ও আপনার পরিবারকে সৃষ্টিকর্তা যেন ধৈর্য ও শক্তি দান করেন—এই প্রার্থনা করি। আপনার ভবিষ্যৎ কাজের জন্যও আমার শুভকামনা রইল। আরটিভি/আরএ
তারেক রহমানকে মোদির চিঠি
নিউজটি প্রত্যাহার করা হয়েছে
বিএনপির অনুরোধের প্রেক্ষিতে নিউজটি প্রত্যাহার করা হয়েছে।
নিউজটি প্রত্যাহার করা হয়েছে
এনসিপি থেকে এবার তাসনিম জারার স্বামীর পদত্যাগ 
ডা. তাসনিম জারার পর এবার তার স্বামী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন। তবে পদত্যাগ করার আগেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে নির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হয়। বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৯টা ৪৬ মিনিটে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনানুষ্ঠানিকভাবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দেন। এর আগে, এদিন সকাল ১১টা ২৪ মিনিটে নির্বাহী কমিটির গ্রুপ থেকে তাকে বের করে দেন সদস্যসচিব আখতার হোসেন। এনসিপির দায়িত্বশীল এক নেতা বলেন, খালেদ সাইফুল্লাহ দল থেকে পদত্যাগ না করেই দল থেকে পদত্যাগ করা তার স্ত্রী তাসনিম জারার নির্বাচনে সহযোগিতা করেছেন। কোনো প্রকার অনুমতিও নেননি তিনি। আমরা আশঙ্কা করছি তিনি এখান থেকে তথ্যও পাচার করতে পারেন। সেজন্য আমরা দলের সদস্যসচিব বরাবর অভিযোগ দিলে তিনি গ্রুপ থেকে বের করেন। পরে তিনি রাতে পদত্যাগপত্র দেন। আহবায়ক বরাবর দেওয়া পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ না করেই খালেদ সাইফুল্লাহ লিখেন, আমি জাতীয় নাগরিক পার্টির সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি। এর আগে, গত শনিবার দল থেকে পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন জমা দিয়েছেন। তাসনিম জারা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলেন, একই কমিটির সদস্য ছিলেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ। শেষ পর্যন্ত দুজনই এনসিপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন। আরটিভি/এমএ
এনসিপি থেকে এবার তাসনিম জারার স্বামীর পদত্যাগ 
তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ঢাকায় সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক্কোডি উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আরও পড়ুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসানের মৃত্যুতে তারেক রহমানের শোক বিএনপির মিডিয়া সেল সূত্রে জানানো হয়, সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়। আরটিভি/আরএ
তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আরও পড়ুন
নাসীরুদ্দীন দম্পতির আছে ২২ লাখ টাকার গহনা ও নগদ ২৫ লাখ টাকা
এনসিপি থেকে এবার তাসনিম জারার স্বামীর পদত্যাগ 
সারজিস আলমের নেই নিজস্ব বাড়ি-গাড়ি, মোট সম্পদ ৩৩ লাখ
এবার এনসিপির মাহমুদা মিতুকে হত্যার হুমকি