খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০৮:৪৬ এএম


খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার পক্ষ থেকে উপহার গ্রহণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য উপহার পাঠিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ভুটানের পাঠানো এ উপহার গ্রহণ করেন।  

এ সময় ভুটানের রাজা এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।  

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

উল্লেখ্য, রোববার (২৩ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission