এবার এনসিপিকে বয়কট করলেন হাত হারানো জুলাইযোদ্ধা আতিক

আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ১১:৪৭ পিএম


এবার এনসিপিকে বয়কট করলেন হাত হারানো জুলাইযোদ্ধা আতিক
ছবি: সংগৃহীত

এবার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কট করলেন ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো জুলাইযোদ্ধা আরজে আতিকুল গাজী। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) বাউল ইস্যুতে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। 

এর আগে, একই ইস্যুতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার প্রচার সচিব ফাইয়াজ ইফতিকে কারণ দর্শানোর নোটিশ দেয়; যার প্রেক্ষিতে দলটি ছাড়ার ঘোষণা দেন ওই নেতা। এছাড়াও জাতীয় যুবশক্তি ভোলা জেলার মুখ্য সংগঠক পদ থেকে সাইফুল্যাহ সানী একই ঘটনায় পদত্যাগ করেন।

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় আতিক বলেন, আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি তারা ঘুরিয়ে-পেচিয়ে তাদের মিথ্যাগুলাকে বলে যাওয়ার চেষ্টা করছে।

তারা বলছে মত প্রকাশের স্বাধীনতা। আমরা স্পষ্ট লক্ষ্য করেছি। বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করেছে। এখানে মত প্রকাশ বলতে কিছু নেই।
অবশ্যই মত প্রকাশে স্বাধীনতা থাকতে হবে। তাই বলে কেউ আল্লাহ তালাকে নিয়ে কটূক্তি করবে? 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালার রাসূলকে (সা.) নিয়ে বিরোধিতা করবে। আমি এক মুসলিম ঘরের সন্তান হয়ে কখনও এটা মেনে নিতে পারব না। আজ থেকে এনসিপির সকল কার্যক্রমকে বয়কট করলাম।

যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে না পারবে; ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সেদিন বিকেল চারটার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানার কাছে আতিকুলের হাতে গুলি লাগে। সেদিন তাকে নিয়ে প্রথমে আন্দোলনকারীদের কয়েকজন এবং পরে স্বজনেরা পাঁচটি হাসপাতাল ঘোরেন। একটি হাসপাতালের চিকিৎসকেরা তার হাতের গুলিটি বের করেন। পরিদন ৬ আগস্ট দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) তাকে ভর্তি করা হয়। আর ৭ আগস্ট অস্ত্রোপচার করে হাতটি কেটে ফেলতে হয়।

এরপর থেকে আতিকুল কৃত্রিম হাত লাগিয়েই এতদিন ধরে চলাফেরা করছিলেন। এর মধ্যে গত ১৭ অক্টোবর রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই সনদ ঘোষণার দিন পুলিশের লাঠিচার্জে আতিকের কৃত্রিম হাতটি খুলে মানিক মিয়া এভিনিউতে পড়ে গেলে দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আগে, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন জুলাই যোদ্ধারা।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission