হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নিলেন জামায়াত সেক্রেটারি

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ১২:২০ পিএম


হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নিলেন জামায়াত সেক্রেটারি
হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

রোববার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

হাসপাতালে সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর কাছে তার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission